Advertisement

আপনার বিজ্ঞাপনটি দিতে ইমেইল করুন - worldhindutimesbd@gmail.com

শিরোনাম

$results={6} $label={recent}

বাংলায় বিজেপির শপথ, “আমাকে আসতেই হবে” — নরেন্দ্র মোদী

টমাস দেব নাথ, 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে টানা দেড় মাসের প্রচারের শেষ দিনে জোরালো বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনী প্রচারের সমাপনী দিনে তিনি বলেন, “বাংলায় বিজেপির শপথ নেওয়া নিশ্চিত, আমাকে আসতেই হবে।”

 

নির্বাচনী কমিশনের নির্দেশ অনুযায়ী, আজ রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় ও অষ্টম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

দীর্ঘ এই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী মোদি রাজ্যে একাধিকবার সফর করেছেন এবং প্রায় ১৩০টির মতো সভা-সমাবেশে অংশ নিয়েছেন বলে জানা গেছে। ভারতীয় রাজনৈতিক ইতিহাসে কোনো একক রাজ্যে এত ব্যাপক প্রচারণা বিরল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

শেষ দিনের প্রচারে তিনি দাবি করেন, বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে এবং জনগণ উন্নয়নের পক্ষে ভোট দেবে। পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, ভোটের ফলাফল ঘোষণার পর আবারও বাংলায় আসবেন।

 

বিজেপির পক্ষ থেকে এটিকে একটি বড় রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে। এখন দেখার বিষয়, ভোটের ফলাফল কতটা এই দাবির প্রতিফলন ঘটায়।

কোন মন্তব্য নেই:

অননুমোদিতভাবে কোনও বিষয়বস্তু অনুলিপি করা বা ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ World Hindu Times All Rights Reserved |

World Hindu Times LTD

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.